নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি ১৭ জুনঃআচমকা দাউ দাউ করে জ্বলে উঠল বাজারের দোকানপাট।
মাথায় হাত ব্যবসায়ীদের।
স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি
আগুন নেভানোর কাজে যুদ্ধকালীন তৎপরতায় নেমে পড়লেন এসএসবির জাওয়ানেরা।
আগুনে পুড়ে গেল বেশ কয়েকটি দোকান।
তবে এসএসবির জওয়ানদের তৎপরতায় বাঁচানো গিয়েছে পার্শ্ববর্তী দোকানগুলি।
ঘটনাস্থল গলগলিয়া।
এসএসবির একচল্লিশ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের কর্মকান্ডে বেঁচে গেল বহু দোকান।
অগ্নি নির্বাপন যন্ত্র, বালি এবং জলের বালতি নিয়ে ভাটগাঁও বাজারের আগুন নেভালো এস এস বি।
গলগলিয়ার ভাটগাওয়ের একটি দোকানে থাকা গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লাগে বাজারে।
পাশাপাশি থাকা দোকানগুলিতে মজুদ ছিল পেট্রোল। আর এই কারণেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বাজারে। মোট সাতটি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়। এস এস বি এবং স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় পার্শ্ববর্তী বাকি দোকানগুলি বাঁচানো গিয়েছে। স্থানীয় বাসিন্দারা দমকলকে খবর দিলে ঘটনাস্থলে ছুটে যায় নেপালের ভদ্রপুর পৌরসভার একটি দমকলের ইঞ্জিন, কিন্তু তার আগেই এসএসবির জাওয়ানরা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসে।। অগ্নিকাণ্ড সামাল দিতে কিশান্গঞ্জের ঠাকুরগঞ্জ থেকেও দমকলের একটি গাড়ি এসেছিল ঘটনাস্থলে। এই অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষতি হলেও কোন হতাহতের খবর নেই। এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ানের ভূমিকায় খুশী স্থানীয় ব্যবসায়ীরা, কারণ তাদের অগ্রণী ভূমিকা না থাকলে আরো ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। গ্যাস সিলিন্ডার এবং পেট্রোল থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একের পর এক দোকান পুড়তে থাকে। জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভাতে শুরু করেন এসএসবির একচল্লিশ নম্বর ব্যাটালিয়নের জাওয়ানরা। পরে দুটি দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
