নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি ২৪ সেপ্টেম্বর:পুলিশের হাতে ধরা পড়ে গেল বাটু।
বাটুকে দেখে মনেই হবে না তার মধ্যে এত প্রতিভা রয়েছে!
সবসময় সাদা জামা কাপড় পড়তেই ভালোবাসে বাটু!
আর এই বাটু বাড়ি থেকেই চালাচ্ছিল মাদকের কারবার।
শিলিগুড়ি মেট্রোপলিটন পলিসের মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশের অভিযানে পর্দাফাঁস।
গুণধর বাটুর
শিমুলতলায় বাড়িতে অভিযান চালিয়ে ২৯৬ গ্রাম ব্রাউন সুগার ও ৫৬ হাজার টাকা উদ্ধার,গ্রেফতার বাটু।
বাড়ি থেকেই চলছিল মাদকদ্রব্যের কারবার। গোপন সূত্রে খবর পেয়ে মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ শিমুলতলা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ব্রাউন সুগার-সহ এক যুবককে গ্রেফতার করেছে। অভিযানে উদ্ধার হয়েছে ২৯৬ গ্রাম ব্রাউন সুগার এবং মাদক কারবারের ৫৬ হাজার টাকা নগদ। মাটিগাড়া থানার
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম সুমঙ্গল বালা ওরফে বাটু, বয়স মাত্র ২২। সে মাটিগাড়ার শিমুলতলা এলাকার বাসিন্দা। অভিযোগ, নিজের বাড়ি থেকেই দীর্ঘদিন ধরে ব্রাউন সুগারের কারবার চালাচ্ছিল সে।
গোপন সূত্রে খবর পাওয়ার পর গতকাল মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ শিমুলতলায় ওই যুবকের বাড়িতে অভিযান চালায়। বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ২৯৬ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। পাশাপাশি মাদকদ্রব্যের কারবারের সঙ্গে সম্পর্কিত ৫৬ হাজার টাকা নগদও উদ্ধার করা হয়।
এরপর পুলিশ সুমঙ্গল বালা ওরফে বাটুকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। আজ ধৃতকে মাদক কারবারের অভিযোগে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।
পুলিশ ওই যুবকের সঙ্গে মাদক কারবারে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে। পাশাপাশি উদ্ধার হওয়া ব্রাউন সুগার সে কোথা থেকে এনেছিল এবং এই কারবারের পিছনে আরও কারা রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ। পুরো মাদক চক্রের সন্ধান পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে মাটিগাড়া থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশ।
