Thursday, October 1, 2026
HomeBreakingদেবতার মূর্তি চুরি করে পুলিশের জালে দুষ্কৃতী

দেবতার মূর্তি চুরি করে পুলিশের জালে দুষ্কৃতী

দেবদেবীর মূর্তি কেউ ছাড়ছে না চোরেরা।

দুটি পৃথক চুরির ঘটনায় ২ দুষ্কৃতীকে গ্রেফতার করলো মাটিগাড়া থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশ, উদ্ধার চুরি যাওয়া সামগ্রী।

গত ২৮শে সেপ্টেম্বর, সোমবার মাটিগাড়ার চৌরঙ্গী মোড়ের বাসিন্দা অরবিন্দ সরকারের বাড়িতে রঙের কাজ করতে গিয়ে একটি রুপোর গণেশ মূর্তি, একটি শিবলিঙ্গ এবং পূজোর বাসনপত্র নিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতী। ঘটনার পর মঙ্গলবার লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মঙ্গলবার ঐ দুষ্কৃতিকে গ্রেফতার করে মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ। ধৃতকে রিমান্ডে নিয়ে গতকাল অভিযোগকারী বাড়ির পেছনের নয়ানজুলি থেকে লুকিয়ে রাখা চুরির সামগ্রীগুলি উদ্ধার করে পুলিশ। ধৃত শুভম রায়, মাটিগাড়া অনিলনগরের বাসিন্দা।
অপরদিকে গত ২৩ সেপ্টেম্বর তাঁরাবাড়ি প্রাইমারি স্কুল থেকে একটি গ্যাস সিলিন্ডার চুরির ঘটনায় মাটিগাড়ার গরুহাটি থেকে গতকাল এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া গ্যাস সিলিন্ডার। ধৃত পিউস সাহা, ক্ষুদিরামপল্লির বাসিন্দা। আজ ধৃত দুজনকেই শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। পুরো ঘটনা তদন্তে মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments