Monday, September 28, 2026
HomeBreakingআপনি যে মদ খাচ্ছেন তা আসল তো?

আপনি যে মদ খাচ্ছেন তা আসল তো?

নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি ২৮ সেপ্টেম্বর:দার্জিলিংয়ে উদ্ধার ১৩ লক্ষাধিক টাকার জাল বিদেশি মদ।
নকল হোলোগ্রাম ও ব্লেন্ডিং মেশিনসহ বাজেয়াপ্ত বিপুল সরঞ্জাম।

দার্জিলিং জেলা আবগারি দপ্তরের এক গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযানের জেরে ফাঁস হলো এক বিশাল বেআইনি বিদেশি মদ তৈরির কারখানার ঠিকানা।
শিলিগুড়ির ফাঁসিদেওয়া থানার অন্তর্গত ঝোড়াগাছ এলাকার একটি নির্জন, টিন-ঘেরা গুদামে এই আকস্মিক তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশি অভিযানে উদ্ধার করা হয়েছে অন্তত ১৩ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের ভেজাল ও নকল বিদেশি মদ এবং তা তৈরির সরঞ্জাম।
আবগারি দপ্তর সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে আবগারি সুপারিন্টেন্ডেন্টের তত্ত্বাবধানে গতকাল বিকেল সাড়ে চারটে থেকে ছ’টার মধ্যে এই যৌথ অভিযান চালানো হয়। নকশালবাড়ি আবগারি স্টেশনের অফিসার-ইন-চার্জ, সেকেন্ড অফিসার-ইন-চার্জ ও অন্যান্য কর্মীদের সাথে এই অভিযানে যোগ দেন প্রধাননগর আবগারি সার্কেলের আধিকারিক ও কর্মীরা।
ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে নকল ও ভেজাল মদ এবং তা তৈরির উপাদানের বিশাল সম্ভার বাজেয়াপ্ত করা হয়েছে।

তবে অভিযান চলাকালীন ঘটনাস্থলে কেউ না থাকায় কাউকেই তৎক্ষণাৎ গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
১৯০৯ সালের বেঙ্গল এক্সাইজ অ্যাক্টের বিভিন্ন ধারায় মামলা রুজু করে এই চক্রের মূল পণ্ডাদের ধরতে জোরদার তদন্ত শুরু করেছে আবগারি দপ্তর।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments