Friday, February 20, 2026
HomeBlogডাবগ্রাম ফুলবাড়ী প্রথম প্রেমঃ গৌতম দেব। কোনদিনও ভুলবো না,তবে ভোটে দাঁড়াবো...

ডাবগ্রাম ফুলবাড়ী প্রথম প্রেমঃ গৌতম দেব। কোনদিনও ভুলবো না,তবে ভোটে দাঁড়াবো নাঃ গৌতম দেব।

প্রসেনজিৎ রাহা,শিলিগুড়ি ২০ ফেব্রুয়ারিঃডাবগ্রাম ফুলবাড়ী আমার প্রথম প্রেম, ডাবগ্রাম ফুলবাড়ীকে কোনদিনও ভুলবো না,তবে ভোটে দাঁড়াবো না, কিন্তু এই এলাকার জন্য কিছু কাজ করবঃ গৌতম দেব। কিছুদিন আগে একটি প্রশ্নের উত্তরে আমাকে ঠিক এই কথাটি বলেছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

আর আজ প্রকাশ্যে একটি সরকারি অনুষ্ঠানে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেই দিলেন বাই বাই ডাবগ্রাম ফুলবাড়ি।

হ্যাঁ, আজ প্রকাশ্যে ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা এলাকাকে বাই বাই করে দিলেন শিলিগুড়ির বর্তমান মেয়র গৌতম দেব।

পরপর দুইবার এই এলাকার বিধায়ক ছিলেন গৌতম বাবু।
এই এলাকার বিধায়ক হওয়ার সুবাদে গৌতম দেব হয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং রাজ্যের পর্যটন মন্ত্রী।

কিন্তু ২০২১ সালে তিনি এই বিধানসভা এলাকা থেকে হেরে যান বর্তমান শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জির কাছে ভোটে হেরে যান গৌতম।

আজ শিলিগুড়ির ডাব গ্রাম ফুলবাড়ীর একটি সরকারি অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রকাশ্যে ভাঙা ভাঙা গলায় আবেগী গৌতম দেব বললেন, আর ডাবগ্রাম ফুলবাড়ী থেকে ভোটে দাঁড়াবো না। মানুষের জন্য অনেক করেছি। কি করিনি এই এলাকার জন্য। অনেক রাত কাটিয়েছি এই এলাকায়। অনেক হেঁটেছি এই এলাকায়। খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি কি কি করা যায়। এলাকার মানুষের ভালোবাসা এবং প্রত্যাখ্যান কোনটাই ভুলব না।। খারাপ লাগে ডাবগ্রাম ফুলবাড়ী অনেক পিছিয়ে গেল।। অনেক এগিয়ে নিয়ে গিয়েছিলাম।। ডাব গ্রাম ফুলবাড়ীর মানুষের উদ্দেশ্যে শিলিগুড়ি মেয়র বলেন, এবার ফিরে যাচ্ছি শিলিগুড়ি, নিজের শহরে। নিজের জন্মভূমিতে।নিজের শহরকে অনেক কিছু দেওয়ার আছে। তবে গৌতম দেব বলেন, সুযোগ পেলে ডাব গ্রাম ফুলবাড়ীতে অবশ্যই আসবো এবং কিছু কাজ করব। তবে ভোটে আর দাঁড়াবো না এই এলাকায়।।

মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখতে গিয়ে শিলিগুড়ির মেয়র বলেন,
আমি আর ডাবগ্রাম ফুলবাড়ীতে ভোটে দাঁড়াবো না। এই কথাটা বলার সময় আবেগী হয়ে পড়েছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। ভাঙা ভাঙা গলায় বললেন “মানুষের জন্য কাজ করতে গিয়ে শরীরের দিকেও নজর দিইনি। বাইপাস সার্জারি অপারেশন হয়েছে হার্টের সমস্যায় ভুগছি।

গৌতম দেব বলেন,আপনারা সবাই ভাল থাকবেন, এলাকার উন্নয়নের জন্য জোড়া ফুলকে ভোট দেবেন। তৃণমূল যাকে প্রার্থী করবে তাকেই জেতাবেন। বিজেপিকে জিতিয়ে কোন লাভ হয়নি। এলাকার উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে।
বক্তব্য রাখতে গিয়ে গৌতম দেব বলেন,
মানুষের ভালোবাসা, মানুষের প্রত্যাখ্যান দুটোই চিরজীবন মনে থেকে যাবে। তবে ডাবগ্রাম ফুলবাড়ীকে ভুলবো না। কিছুদিন আগেই শিলিগুড়ির মেয়র গৌতম দেব আমার বাংলার এডমিন এডিটর প্রসেনজিৎ রাহার একটি প্রশ্নের উত্তরে বলেছিলেন, ডাবগ্রাম ফুলবাড়ী ঠিক প্রথম প্রেমের মত, কোনদিনই ভুলতে পারবো না, ঠিক তেমনি আজ গৌতম দেব ভাঙা ভাঙা গলায় যা বললেন তাতে বোঝাই গেল, কাজের চাপে মাঝে মাঝে মেজাজ হারালেও গৌতম দেব মানুষটি বড্ড আবেগী ও অভিমানী।।

সত্যিই এই মানুষটিকে আমরা প্রশাসনিক কর্মকান্ডে বা রাজনৈতিক কর্মকাণ্ডে হামেশাই দেখেছি, কিন্তু পরিবার-পরিজন নিয়ে ঘুরতে যাওয়া ,আনন্দ ফুর্তিতে মেতে ওঠা, হইহুল্লোড়ে তেমনভাবে দেখিনি। পরিবার পরিজনকে একপাশে রেখে শুধু রাজনীতি আর প্রশাসনিক কাজকর্মই করে গেছেন একটানা। আর সেই মানুষটিই আজ নিজের দুই বারের বিধানসভা এলাকাকে (প্রথম প্রেম কে) বাই বাই করে দিলেন।।

 

অপরদিকে এই বিষয়টি নিয়ে ডাব গ্রাম ফুলবাড়ীর বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জী বলেছেন। ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments