Thursday, May 14, 2026
HomeBlogতৃণমূলের ব্লক সভাপতির গাড়িতে লেখা ARMY পাশাপাশি রয়েছে তৃণমূলের পদের সাইনবোর্ড।

তৃণমূলের ব্লক সভাপতির গাড়িতে লেখা ARMY পাশাপাশি রয়েছে তৃণমূলের পদের সাইনবোর্ড।

নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি,৯ ফেব্রুয়ারি:রাজ্য সরকারের অনুষ্ঠানে আচমকা ঢুকে গেল সেনাবাহিনীর গাড়ি।

কালো রঙের সেনাবাহিনীর ওই গাড়ি দেখে চোখ ছানাবড়া সবার!

হাঁ হয়ে ওই দামি কালো গাড়ির দিকে তাকিয়ে থাকলেন সবাই।

বড় বড় করে কালো ওই দামি গাড়ির কাঁচে লাল রং দিয়ে লেখা ARMY

কিন্তু শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ এবং শিলিগুড়ি পৌরনিগমের অনুষ্ঠানে সেনাবাহিনীর গাড়িতে এল কে?

আয়োজকরা তো অবাক।

কারণ সেনাবাহিনীর কোনো আধিকারিককে তো আমন্ত্রণ জানানো হয়নি।

তার উপর ডাবগ্রাম ফুলবাড়ী এলাকার সাহুডাঙ্গীর বৈতরণী শ্মশানের হস্তান্তরের দিন ARMY লেখা কালো গাড়ি ঢুকবে কেন?

আজ শিলিগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ীর সাহুডাঙ্গির বৈতরণী শ্মশানঘাটের দায়িত্ব শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ তুলে দিল শিলিগুড়ি পৌর নিগমের হাতে।।

আজ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, এসজেডিএর চেয়ারম্যান দিলীপ দুগার সহ, শিলিগুড়ি পৌরনিগমের চেয়ারম্যান এবং এমআইসি সহ প্রশাসনিক আধিকারিকরা।

তখনো উদ্বোধনী অনুষ্ঠানে এসে উপস্থিত হননি শিলিগুড়ির মেয়র।
ঠিক তার আগেই আচমকা বৈতরণীর গেট দিয়ে আর্মি লেখা গাড়ি ঢোকা দেখে চোখ ছানাবড়া সবার।

প্রায় ২০০ মিটার দূর থেকেই ওই কালো রংয়ের আর্মি লেখা গাড়ি দেখা যাচ্ছিল।।
ধীরে ধীরে গাড়ি এগিয়ে আসছে সাহুডাঙ্গির বৈতরণী শ্মশানের আজকের অনুষ্ঠান মঞ্চের দিকে।

গাড়ি যখন একদম সামনে এলো, তখন সবাই তাকিয়ে আছেন গাড়ি থেকে কে নামছেন তা দেখার জন্য।

খুলল ওই আর্মি লেখা কালো গাড়ির দরজা।
গাড়ি থেকে নামলেন তৃণমূল নেতা‌ দিলীপ রায়।

দীর্ঘশ্বাস পড়ল অনেকের।
যাক,চিন্তার অবসান।
গাড়িতে সেনা নেই ছিল দলের লোক।

দিলীপবাবু ডাবগ্রাম ফুলবাড়ী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। উনি নাকি আগে সেনাবাহিনীতে চাকরি করতেন। তাই গাড়িতে আর্মি লিখেই ঘোরেন।
তবে ওই গাড়িটি আদেও দিলীপ বাবুর কিনা তা জানা যায় নি।

যদিও অবসরপ্রাপ্তদের এক্স আর্মি লেখার কথা।
আবার সেটাও গাড়িতে লিখতে পারেন কিনা তা নিয়েও বিতর্ক আছে।
কারণ ব্যক্তিগত গাড়িতে সরকারি বিশেষ করে ডিফেন্সের বিভিন্ন বিভাগের নাম লেখা যায় কিনা তা নিয়ে নানান সময় নানান বিতর্ক হয়ে থাকে।।

যাই হোক।

কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়,ঐ গাড়িতেই দেখা গেল আবার শাসকদলের সাইনবোর্ড।
ঠিক গাড়িতে কাঁচে যেখানে লেখা রয়েছে লাল রঙে আর্মি, তার ঠিক নিচেই একটি বোর্ডে লেখা দিলীপ রায়,সভাপতি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, ডাবগ্রাম ফুলবাড়ী।

ওহো মাফ করবেন,ইংরেজিতে লেখা।

Dilip roy.
President.
DABGRAM FULBARI BLOCK.
A I.T.C

কিন্তু প্রশ্ন এখানেই।।
সেনা বড়?
নাকি তৃণমূল কংগ্রেস?

আর,সেনাতে চাকুরী করা অবস্থাতে বা অবসরের পরে কেউ কি গাড়িতে ARMY স্টিকার এর পাশাপাশি কোনো রাজনৈতিক দলের বোর্ড নিয়ে ঘুরতে পারেন?

সত্যিই কতো কিছুই না হতে পারে!!
আর কত কিছুই না দেখতে হবে আমাদের।

আজকে সাহুডঙ্গির বৈতরনীর অনুষ্ঠানের মঞ্চে সমাজসেবী হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ডাবগ্রাম ফুলবাড়ী ব্লক সভাপতি দিলীপ রায়। মঞ্চে শিলিগুড়ি মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান এসজেডিএর আধিকারিক, এসজেডিএর চেয়ারম্যান, পৌর নিগমের এমএমআইসিদের পাশেই আসন অলংকৃত করেছিলেন তিনি।

যাই হোক এখন এটাই দেখার বিষয়টি নিয়ে দিলীপবাবুকে রাজ্যের শাসক দল কোন সুপরামর্শ দেয় কিনা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments