নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি ২১ সেপ্টেম্বর:শিলিগুড়ি কলেজ মাঠে সাতসকালে দিলীপ ঘোষ।
আজ শিলিগুড়ি কলেজ মাঠে প্রাত ভ্রমণ কর্মসূচিতে যোগ দেন বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। সাথে ছিলেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক নেতৃত্ব।
বেশ কিছুক্ষণ সংগঠনের কর্মীদের সাথে কলেজ মাঠেই সময় কাটান তিনি। কথা বলেন প্রাতঃভ্রমনে আশা সাধারণ মানুষের সাথে। সেখানে সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে মন্তব্য করেন তিনি।
যাদবপুরে সিপিএমের পার্টি অফিস ভাঙার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘বিজেপির এত সময় নেই কারও পার্টি অফিস ভাঙার। যাদের কাজ নেই তারা ভাঙ্গা ভাঙ্গি করছে।’
হুমায়ুন কবীরের সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, ‘অনেক হুংকার দেখেছি। বাবরি মসজিদ কোথায়? টাকা-পয়সা এসে গেল, ভোট হয়ে গেল।’
অন্যদিকে, ‘বিরোধীদের শূন্য করা গণতন্ত্রের পক্ষে ভালো নয়’ সৌমিক ভট্টাচার্যের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, ‘কে শূন্য করেছে? বিরোধীরা নিজেদের জায়গা ধরে রাখতে না পারলে, ঠিকমতো রোল প্লে করতে না পারলে তার জন্য সরকার দায়ী নয়, পাবলিকও দায়ী নয়।’
উপনির্বাচন নিয়েও মন্তব্য করেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, ‘উপনির্বাচনে কেউ কিছু করতে পারবে না। মানুষ এদিকে রায় দিয়েছিল, উপনির্বাচনেও সেদিকেই রায় দেবে।’
শিলিগুড়ি কলেজ মাঠে প্রাত ভ্রমণ’ কর্মসূচিকে ঘিরে আজ দিলীপ ঘোষের একাধিক মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। প্রসেনজিৎ রাহার রিপোর্ট আমার বাংলা।
