Saturday, October 3, 2026
Homeবিদেশস্বামী স্ত্রী মিলে শিলিগুড়িতে ব্রাউন সুগারের কারবার! গ্রেফতার তিন

স্বামী স্ত্রী মিলে শিলিগুড়িতে ব্রাউন সুগারের কারবার! গ্রেফতার তিন

নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি ৩ অক্টোবর: শনিবার বিকেলে স্পেশাল অপারেশন গ্রুপ এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল।

SOG এবং প্রধাননগর থানার এন্টি ক্রাইম উইনার অভিযানে উদ্ধার হল ৭৯০ গ্রাম ব্রাউন সুগার। গ্রেফতার ৩। ধৃতদের মধ্যে একজন মহিলা রয়েছে। তার নাম অঞ্জলি কর্মকার।
অপর দুই ধৃতের নাম সাধন রায় এবং কনক বর্মন। জানা গেছে, অঞ্জলি কর্মকার ও সাধন রায় স্বামী-স্ত্রী এবং কনক রায় তাদের সহযোগী।
প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপের কাছে গোপন সূত্রে খবর আসে যে, জংশন এলাকায় মাদকদ্রব্য সরবরাহের উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি আসতে চলেছে। সেই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তিন সন্দেহভাজনকে আটক করে। এরপর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে প্রায় ৭৯০ গ্রাম ব্রাউন শুগার উদ্ধার করা হয়।

আজ এই অভিযানের সময় প্রধাননগর থানার আইসি বাসুদেব সরকার এবং এসিপি সাজিদ ইকবালও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পুলিশের দাবি, ধৃত তিনজনই দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা এবং তারা শিলিগুড়িতে ব্রাউন শুগার সরবরাহের উদ্দেশ্যেই তারা এসেছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

এনডিপিএস আইনে অঞ্জলি কর্মকার, সাধন রায় এবং কনক রায়কে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং এর পিছনে কোনও বড় মাদক সরবরাহ চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রধাননগর থানার পুলিশ। অভিযুক্তদের আগামীকাল শিলিগুড়ি আদালতের তোলা হবে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments