Sunday, September 20, 2026
Homeদেশশিলিগুড়িতে সবচেয়ে উঁচুতে থাকবেন আপনি? SKYDALE

শিলিগুড়িতে সবচেয়ে উঁচুতে থাকবেন আপনি? SKYDALE

নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি ২০ সেপ্টেম্বর:শিলিগুড়িতে আবাসন ক্ষেত্রে আরও এক গুরুত্বপূর্ণ মাইলস্টোন।
নির্মাণের শুরু থেকে ধাপে ধাপে এগিয়ে এবার সমস্ত টাওয়ারের ছাদ ঢালাই বা রুফ কাস্টিং সম্পূর্ণ করল SKYDALE প্রকল্প। এই গুরুত্বপূর্ণ সাফল্যকে সামনে রেখেই আয়োজন করা হয়েছে “Neev Se Chhaat Tak”—এক বিশেষ মাইলস্টোন সেলিব্রেশন।

Manakamna Group, Embee Builders এবং PCM Group-এর যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে Project SKYDALE। ২০২৩ সালে যাত্রা শুরু করা এই প্রকল্পের লক্ষ্য একটি ল্যান্ডমার্ক আবাসন গড়ে তোলা। ফাউন্ডেশন থেকে শুরু করে ধীরে ধীরে স্কাইলাইনের দিকে এগিয়ে চলেছে SKYDALE-এর নির্মাণকাজ।

আয়োজকদের বক্তব্য অনুযায়ী, এই যাত্রার পিছনে রয়েছে স্থাপত্যগত পরিকল্পনা, প্রযুক্তিগত দক্ষতা, বিভিন্ন বিশেষজ্ঞের সহযোগিতা এবং গুণমানের প্রতি প্রতিশ্রুতি। “Neev Se Chhaat Tak” অনুষ্ঠানে প্রকল্পের বর্তমান নির্মাণ পরিস্থিতি ও অগ্রগতি তুলে ধরা হবে। পাশাপাশি প্রকল্পের সঙ্গে যুক্ত পেশাদার, পরামর্শদাতা এবং বিশেষজ্ঞদের অভিজ্ঞতা ও মতামতও সামনে আসবে।

SKYDALE-এ থাকছে ৩ BHK এবং ৪ BHK আবাসন, পাশাপাশি থাকছে Duplex Residence বা Skyplex-এর ব্যবস্থাও। প্রকল্পের অন্যতম আকর্ষণ ৩২ হাজার বর্গফুটের Clubhouse, যেখানে বাসিন্দাদের জন্য বিভিন্ন লাইফস্টাইল সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়াও রয়েছে ১৬ হাজার বর্গফুটের Sports Arcade, যা বিনোদন ও ক্রীড়াভিত্তিক ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে।

ইতিমধ্যেই প্রকল্পের প্রায় ৬৫ শতাংশ আবাসিক ইউনিট বিক্রি হয়ে গিয়েছে। আগামী বছর থেকে শুরু হওয়ার কথা হ্যান্ডওভার প্রক্রিয়ার।

এদিকে, পুরনো দামে বুকিংয়ের জন্য আজকের দিনকে শেষ তারিখ হিসেবে স্থির করা হয়েছে। এরপর ২১ সেপ্টেম্বর ২০২৬ থেকেই সংশোধিত মূল্য কার্যকর হওয়ার কথা জানানো হয়েছে।

ফাউন্ডেশন থেকে স্কাইলাইন—SKYDALE-এর এই নির্মাণযাত্রায় “Neev Se Chhaat Tak” হয়ে উঠছে একটি উল্লেখযোগ্য মাইলস্টোন। বিউরো রিপোর্ট আমার বাংলা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments