Tuesday, December 9, 2025
Homeরাজ্যবিজেপি সরকারের জন্যই বাড়ছে ডিমের দাম: মুখ্যমন্ত্রী

বিজেপি সরকারের জন্যই বাড়ছে ডিমের দাম: মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি ৩ ডিসেম্বর:মুরগির ডিমের দাম কেন্দ্রীয় সরকারের জন্যই বেড়েছে।
মুরগির ডিম নিয়ে কেন্দ্রকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুরগির ডিমের দাম কেন আকাশছোঁয়া, তার কারণ জানিয়ে
কেন্দ্রকে দায়ী করেই কারণ বললেন মমতা।

গতকাল নবান্ন থেকে রাজ্য সরকারের গত ১৫ বছরের উন্নয়নের খতিয়ান বই আকারে প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

সেখানেই ডিম নিয়ে কেন্দ্রকে একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী।

শীত পড়লে প্রতি বছরই পোলট্রির মুরগির ডিমের দাম বেশ কিছুটা বাড়ে৷ কিন্তু এবার তা যেন অতীতের সব নজির ছাড়িয়ে গিয়েছে৷ এক জোড়া মুরগির ডিমের দাম বাড়তে বাড়তে ১৬ টাকায় পৌঁছেছে৷ মুরগির ডিমের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য সরাসরি কেন্দ্রীয় সরকারকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

ডিমের মূল্যবৃদ্ধি নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

মুখ্যমন্ত্রীর অভিযোগ, হাঁস-মুরগির প্রধান খাদ্য হিসেবে খামারে যে খাবার দেওয়া হয়, প্রায় প্রতি বছরই তার দাম ১২ শতাংশ হারে বাড়াচ্ছে কেন্দ্র৷ সেই কারণেই ডিমের দাম এতটা চড়া হারে বাড়ছে বলেই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী৷
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ডিমের দাম কেন এত বাড়ছে? হাঁস- মুরগির প্রধান খাবার যেটা, তার দাম প্রতি বছর কেন্দ্রীয় সরকার ১২ শতাংশ হারে বৃদ্ধি করছে৷ যারা ডিম নিয়ে বড় বড় কথা বলছেন তারা জেনে রাখুন আমরা ১২ রাজ্যে ডিম পাঠাই। হাঁস-মুরগির খাবারের দাম কেন্দ্র কেন বাড়িয়েছেন? কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় না জেনে যা খুশি বলে চলেছেন।’
ডিমের দাম বৃদ্ধি কেন্দ্রীয় সরকারের জন্যই হয়েছে বলে পরিষ্কার জানান মুখ্যমন্ত্রী।

গতকাল দুপুরে নবান্ন থেকে রাজ্য সরকারের গত ১৫ বছরের উন্নয়নের খতিয়ান বই আকারে প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যাঁর নাম দেওয়া হয়েছে উন্নয়নের পাঁচালি৷ এই অনুষ্ঠানেই একাধিক ইস্যুতে কেন্দ্রের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী৷ রাজ্যের বকেয়া টাকা আটকে রাখার অভিযোগেও সরব হয়েছেন তিনি৷
আর সেখানেই ডিম নিয়ে কেন্দ্রকে এক হাত নেন মমতা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments