Friday, October 2, 2026
HomeBlogময়দানে নেমে গেলেন শিলিগুড়ির নতুন পৌর কমিশনার

ময়দানে নেমে গেলেন শিলিগুড়ির নতুন পৌর কমিশনার

নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি ২ অক্টোবর: শিলিগুড়ির রাস্তা সংস্কারের কাজ পরিদর্শনে পৌর নিগমের প্রশাসক আর বিমলা।

শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকায় চলমান রাস্তা সংস্কার ও মেরামতির কাজ সরেজমিনে পরিদর্শন করলেন শিলিগুড়ি পৌর নিগমের নতুন প্রশাসক আর বিমলা। শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে রাস্তার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি।

শহরের ১৬ নম্বর ওয়ার্ড থেকে শুরু করে একাধিক এলাকায় পরিদর্শন করেন পৌর নিগমের প্রশাসক। এর পাশাপাশি রথখোলা রোড এলাকাতেও গিয়ে রাস্তার কাজ ও সংশ্লিষ্ট পরিস্থিতি খতিয়ে দেখা হয়। পরিদর্শনের সময় প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন পৌর নিগমের আধিকারিক এবং সংশ্লিষ্ট কর্মীরা।

শহরের বিভিন্ন রাস্তায় দীর্ঘদিন ধরে সংস্কার ও মেরামতির প্রয়োজনীয়তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা অভিযোগ রয়েছে। সেই পরিস্থিতিতে চলমান কাজের অগ্রগতি, রাস্তার অবস্থা এবং কাজের মান সরেজমিনে দেখতেই এই পরিদর্শন বলে জানা গিয়েছে।

পরিদর্শনের সময় বিভিন্ন রাস্তার পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কাজের অগ্রগতি নিয়েও আলোচনা করেন প্রশাসক আর বিমলা। কোথায় কী ধরনের সংস্কারের প্রয়োজন রয়েছে, সেই বিষয়গুলিও পর্যবেক্ষণ করা হয়।

শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যান চলাচল স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে যাতে সমস্যা না হয়, সেই বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

শিলিগুড়ি শহরের একাধিক এলাকায় পর্যায়ক্রমে রাস্তা সংস্কারের কাজ চলছে। সেই কাজ কতটা এগিয়েছে এবং কোথায় আরও দ্রুত পদক্ষেপ প্রয়োজন, তা খতিয়ে দেখতে এদিনের এই পরিদর্শন। প্রশাসকের সরেজমিনে পরিদর্শনের ফলে শহরের রাস্তা সংস্কারের কাজ আরও গতি পাবে বলেই আশা করছেন স্থানীয়রা।
সামনেই পুজো আর তার আগেই ঝাঁ চকচকে রাস্তা শহরবাসী কে উপহার দিতে চাইছে শিলিগুড়ি পৌরনিগম।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments