Wednesday, September 30, 2026
HomeBlogঅক্টোবরে দুই তারিখ বাড়ি থেকে টাকা হাতে বেরোবেন!

অক্টোবরে দুই তারিখ বাড়ি থেকে টাকা হাতে বেরোবেন!

প্রসেনজিৎ রাহা, শিলিগুড়ি ৩০ সেপ্টেম্বর:আগামী ২ রা অক্টোবর বাড়ি থেকে ক্যাশ টাকা ছাড়া বেরোবেন না।।

মানিব্যাগ এবং মনে করে ক্যাশ টাকা নিয়েই বেরোবেন দোসরা অক্টোবর।

না হলেই পড়তে হতে পারে সমস্যায়।

দোসরা অক্টোবর বন্ধ থাকবে সব ইউপিআই।
মন দিয়ে এক মিনিট শুনুন।

২রা অক্টোবর কি সত্যিই বন্ধ থাকবে UPI?
কেন ওই দিন পকেটে ক্যাশ রাখা ভালো?

২রা অক্টোবর গান্ধী জয়ন্তী। আর এবছর এই দিনটিকে ঘিরে দেশজুড়ে আলোচনায় এসেছে আরও একটি বিষয়—‘No UPI Day’।

তবে শুরুতেই পরিষ্কার করে দেওয়া যাক, ২রা অক্টোবর গোটা দেশে UPI পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে না। আপনার মোবাইলের Google Pay, PhonePe, Paytm বা অন্যান্য UPI অ্যাপ হঠাৎ করে কাজ করা বন্ধ করবে—এমন কোনও ঘোষণা নেই।

তাহলে ‘No UPI Day’ আসলে কী?

দেশের মোবাইল ফোন ব্যবসায়ীদের সংগঠন All India Mobile Retailers Association বা AIMRA ২রা অক্টোবর ‘No UPI Day’ পালনের ডাক দিয়েছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য UPI-র মাধ্যমে নির্দিষ্ট বড় অঙ্কের ব্যবসায়িক লেনদেনে প্রস্তাবিত Merchant Discount Rate বা MDR-এর প্রতিবাদ করা।

কেন্দ্রের নতুন কাঠামো অনুযায়ী, নির্দিষ্ট ২ হাজার টাকার বেশি Person-to-Merchant বা P2M UPI লেনদেনে ০.৪ শতাংশ MDR প্রযোজ্য হবে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই টাকা সাধারণ গ্রাহকের কাছ থেকে নেওয়ার কথা নয়। অর্থাৎ দোকানে UPI দিয়ে টাকা দেওয়ার জন্য গ্রাহককে আলাদা করে ০.৪ শতাংশ দিতে হবে না।

সরকার আরও জানিয়েছে, Person-to-Person বা একজন ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তিকে UPI টাকা পাঠানো সম্পূর্ণ বিনামূল্যেই থাকবে। ২ হাজার টাকা পর্যন্ত ব্যবসায়িক UPI পেমেন্টও MDR-এর আওতায় পড়বে না। ছোট ব্যবসায়ীদের নির্দিষ্ট ক্ষেত্রেও শূন্য MDR বজায় থাকবে।

কিন্তু ব্যবসায়ীদের বক্তব্য, বড় অঙ্কের UPI পেমেন্টে MDR চালু হলে তাঁদের ডিজিটাল পেমেন্ট গ্রহণের খরচ বাড়বে। সেই কারণেই ২ রা অক্টোবর প্রতিবাদ হিসেবে বহু মোবাইল রিটেলার UPI গ্রহণ না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। কিছু ব্যবসায়ী তাঁদের দোকানের QR কোড কালো কাপড় দিয়ে ঢেকে রাখারও ঘোষণা করেছেন।

এর পাশাপাশি, ২রা অক্টোবর গান্ধী জয়ন্তীর কারণে ব্যাংকের শাখাও বন্ধ থাকবে। যদিও ব্যাংক শাখা বন্ধ থাকা মানেই ডিজিটাল UPI পরিষেবা বন্ধ নয়।

তাই ২রি অক্টোবর বাইরে বের হলে কী করবেন?

বিশেষ করে যদি মোবাইল, মোবাইল অ্যাক্সেসরিজ বা অন্যান্য খুচরো পণ্য কেনার পরিকল্পনা থাকে, তাহলে শুধু UPI-এর উপর নির্ভর না করে সঙ্গে কিছু নগদ টাকা অথবা কার্ড রাখুন। কারণ নির্দিষ্ট দোকান সেই দিন UPI গ্রহণ নাও করতে পারে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা—২ অক্টোবর UPI বন্ধ নয়, বরং কিছু ব্যবসায়ীর UPI বয়কট কর্মসূচি।

তাই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। UPI অ্যাপ আপনার ফোনে থাকবে, ব্যক্তিগত UPI লেনদেনও চলবে। তবে কোনও দোকানে QR কোড স্ক্যান করে পেমেন্ট করতে না পারলে, বিকল্প হিসেবে ক্যাশ বা কার্ড ব্যবহার করতে হতে পারে।

অর্থাৎ, ২ অক্টোবরের বার্তা একটাই—
UPI বন্ধ নয়, কিন্তু UPI-নির্ভর হয়ে বেরোবেন না।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments