Monday, September 21, 2026
HomeTop Newsশিলিগুড়ির ভুটিয়া মার্কেটে জমজমাট শারদীয়া মেলা ২০২৬

শিলিগুড়ির ভুটিয়া মার্কেটে জমজমাট শারদীয়া মেলা ২০২৬

নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি ২১ সেপ্টেম্বর:শিলিগুড়ির ভুটিয়া মার্কেটে জমজমাট শারদীয়া মেলা ২০২৬

শারদীয়া উৎসবের আবহে সেজে উঠেছে শিলিগুড়ি শহরের ভুটিয়া মার্কেট।
শিলিগুড়ির ভুটিয়া মার্কেটে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ‘শারদীয়া মেলা ২০২৬’। আগামী ১০ই অক্টোবর ২০২৬ মহালয়া পর্যন্ত চলবে এই মেলা।

গত ১৩ই সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই মেলায় রয়েছে বিভিন্ন ধরনের পোশাক ও হস্তশিল্পের সম্ভার। মেলার বিভিন্ন স্টলে সাজানো রয়েছে নানা ধরনের জামা-কাপড়, শাড়ি, চাদর, শাল এবং অন্যান্য সামগ্রী। রঙ-বেরঙের বিভিন্ন ডিজাইনের পোশাক নজর কাড়ছে ক্রেতাদের।

মেলার বেশ কয়েকটি স্টলে দেখা গেল, বিভিন্ন ধরনের আকর্ষণীয় ডিজাইনের নতুন ট্রেন্ডিং মহিলাদের পোশাক সাজিয়ে রাখা হয়েছে। উৎসবের মরশুমে নতুন পোশাক কেনাকাটার জন্য এই মেলাই হতে পারে শিলিগুড়ি শহরবাসীর অন্যতম আকর্ষণের জায়গা।

ভুটিয়া মার্কেটের এই মেলা প্রাঙ্গণে রয়েছে ৪০টি স্টল। প্রতিটি স্টলেই রয়েছে আলাদা আলাদা ধরনের সামগ্রী। ফলে পুজোর কেনাকাটার পাশাপাশি ঘুরে দেখারও সুযোগ থাকছে দর্শনার্থীদের জন্য।

মেলার উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, শারদীয়ার আনন্দের সঙ্গে কেনাকাটার সুযোগ করে দিতেই এই মেলার আয়োজন। পুজোর আগে শহরবাসী এবং আশপাশের এলাকার মানুষজন এখানে এসে নিজেদের পছন্দের পোশাক ও অন্যান্য সামগ্রী কিনতে পারবেন।
পোশাকের পাশাপাশি রয়েছে চর্ম শিল্পের নানান সম্ভার।
এছাড়াও রয়েছে সাজগোজের নানান সম্ভার।

তাই পুজোর কেনাকাটা এখনও বাকি থাকলে, আপনিও ঘুরে আসতেই পারেন শিলিগুড়ির ভুটিয়া মার্কেটের শারদীয়া মেলা ২০২৬-এ। পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে মেলায় এসে ঘুরে দেখুন বিভিন্ন স্টল, পছন্দের সামগ্রী কিনুন এবং উপভোগ করুন শারদীয়ার উৎসবের আমেজ।
আগামী ১০ অক্টোবর মহালয়া পর্যন্ত —ভুটিয়া মার্কেটে চলবে এই শারদীয়া মেলা ২০২৬। রুপায়ন হালদারের রিপোর্ট আমার বাংলা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments