Sunday, September 20, 2026
HomeBreakingনিজের চুড়িদার ছিঁড়ে টিটিকে ফাঁসানোর চেষ্টা করেছিল এই ত/রুণী!

নিজের চুড়িদার ছিঁড়ে টিটিকে ফাঁসানোর চেষ্টা করেছিল এই ত/রুণী!

নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি ২০ সেপ্টেম্বর:টিকিট নেই, এরপরই নিজের জামা ছিঁড়ে TTE-কে ফাঁসানোর অভিযোগ এক তরুনীর বিরুদ্ধে! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য।

টিকিট নেই। আর সেই বিষয়টি নিয়ে টিকিট পরীক্ষকের সঙ্গে বচসার পর নিজের জামা নিজেই ছিঁড়ে ফেললেন এক তরুণী। এরপরই টিটিই-র বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তোলার চেষ্টা—এমনই দাবি ঘিরে একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ঘটনাটি ১৭ সেপ্টেম্বর দানাপুর-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেসে। রেল সূত্রে জানা গিয়েছে, দানাপুর থেকে ট্রেন ছাড়ার পর দ্বিতীয় শ্রেণির এসি কামরায় টিকিট পরীক্ষা করছিলেন রেলের কর্মীরা। ওই তরুণীর কাছে বৈধ টিকিট না থাকায় তাঁকে টিকিট কাটতে বলা হয়। অভিযোগ, এরপর তিনি তৃতীয় এসি কামরায় চলে যান। সেখানেও টিকিট পরীক্ষকরা তাঁর কাছে টিকিট চান। কিন্তু বিষয়টি নিয়ে শুরু হয় তর্ক-বিতর্ক।

এরপরের ঘটনাই ধরা পড়ে এক সহযাত্রীর মোবাইল ক্যামেরায়। ভিডিওতে ওই তরুণীকে টিটিই-র বিরুদ্ধে অভিযোগ করার হুমকি দিতে এবং নিজের পোশাক ছিঁড়তে দেখা যায়। এমনকি টিটিইকে ফাঁসানোর কথাও বলতে শোনা যায় বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। তরুণী দাবি করেন, তিনি টাকা দিতে রাজি, কিন্তু টিকিটের প্রয়োজনীয়তা নিয়ে টিটিই-র সঙ্গে তাঁর তর্ক চলতে থাকে।

ট্রেনটি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে পৌঁছনোর আগে রেল কন্ট্রোলে খবর দেওয়া হয়। স্টেশনে আরপিএফের মহিলা কর্মীরা উপস্থিত ছিলেন। তরুণীকে ট্রেন থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন ওই সহযাত্রী তাঁর মোবাইলে ধারণ করা ভিডিওটি রেলকর্মীদের দেখান। ফলে ঘটনার আগের অংশটিও সামনে আসে।

রেল সূত্রের বক্তব্য, ওই তরুণীর কাছে টিকিট না থাকায় তাঁকে নির্ধারিত জরিমানা দিতে হয় এবং পরে টিকিট দেওয়া হয়। রেল কর্তৃপক্ষ TTE-দের বিরুদ্ধে ওই তরুণীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও অস্বীকার করেছে।
তবে এই ঘটনা একটা বিষয়ে প্রমাণ দিল ভাগ্যতে একজন সহযাত্রী ওই তরুনীর কীর্তি ভিডিও বন্দি করেছিলেন না হলে টিটি ফেঁসে যেতেন। প্রসেনজিৎ রাহার রিপোর্ট আমার বাংলা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments