প্রসেনজিৎ রাহা , শিলিগুড়ি ২৪ নভেম্বর: খুব তাড়াতাড়ি নিজের পুরনো রাজনৈতিক শিবিরে ফিরতে চলেছেন শংকর। হ্যাঁ, exclusive report আমার বাংলার হাতে।আবার দলবদলের সিদ্ধান্ত শঙ্করের।
হয়তো ডিসেম্বর মাসেই দলবদল করে ফেলবেন শংকর।
একদল থেকে আরেক দল, আরেক দল থেকে আরেক দল, লাফালাফি শংকরের।
আর সেই কারণেই প্রশ্ন।
তাহলে আবার কি শিলিগুড়ির কংগ্রেসের শেষকথা বলবেন শংকর মালাকার?
তাহলে আবার কি কংগ্রেসের মাথা হয়েই বসতে চলেছেন তিনি?
তাহলে আবার কি সেই হাশমি চকের বহুতল বিল্ডিং এর বড় চেয়ারে বসেই পা দোলাবেন শংকর!
কিন্তু কবে ঘটতে চলেছে এই দলবদলের খেলা?
ভারতের জাতীয় কংগ্রেসে আবার শংকর মালাকার।
হ্যাঁ,এমনটাই জানিয়েছেন খোদ শংকর বাবু।
শংকর বাবু বলেছেন ইতিমধ্যেই কংগ্রেসের হাই কম্যান্ডের সাথে তার কথা হয়ে গেছে।
এখন মাত্র কয়েক দিনের অপেক্ষা।
তারপরেই হাতে হাত রাখবেন শংকর।
সদ্য বিধানসভা ভোটে হারার পর থেকে তৃণমূলের থেকে দূরত্ব তৈরি করে ফেলেছেন তিনি, দাবি শংকরের।
কি অবাক হচ্ছেন তাই তো?
আর অবাক হওয়ার কিছু নেই।
এখন দলবদল টাইতো খেলা।
কেউ বাম ছেড়ে রামে, কেউ রাম ছেড়ে বামে, কেউ ঘাস ছেড়ে হাতে, হ্যাঁ এখন এটাই চলছে।
আর সেই স্রোতেই এবার গা ভাসালেন বর্ষিয়ান রাজনৈতিক নেতা শংকর মালাকার।
দীর্ঘদিন ধরে দার্জিলিং জেলা সমতল প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে ছিলেন শঙ্কর বাবু। কংগ্রেসের টিকিটে মাটিগাড়া নকশালবাড়ি আসনে বিধানসভা ভোটে দাঁড়িয়ে জয়লাভ ও করেছিলেন। দীর্ঘদিন বিধায়ক ছিলেন তিনি।
২০২৬-এ তৃণমূল শিবিরে চলে আসেন শংকর মালাকার। টার্গেট ছিল মাটিগাড়া নকশালবাড়ি আসনের টিকিট পাওয়া।
টিকিট পেয়েছিলেন, কিন্তু জয়লাভ করতে পারেননি। মাটিগাড়া নকশালবাড়ি বিজেপি প্রার্থী আনন্দময় বর্মনের কাছে ভয়ংকর ভাবে পরাজিত হয়েছেন তিনি। এরপর সবাই ভেবেছিলেন শংকর মালাকার হয়তো এবার রাজনীতি থেকে অবসর জীবন কাটাবেন। কারণ একদিকে ভয়ংকর ভাবে হেরেছেন, অপরদিকে শংকর বাবুর শারীরিক অবস্থাও ভালো নয়।
কিন্তু কোথায় কি?
শংকর বাবু বলছেন তিনি আবার যোগ দিচ্ছেন কংগ্রেসে।
ওই যে কথায় আছে না ” মধু”।
এখন অনেকেই বলেন, বর্তমানে রাজনীতিতে নাকি মধু আছে।
তবে শংকর বাবু বলেন, রাজনীতি তার রক্তে, রাজনীতি ছাড়া তিনি বাঁচবেন না।
বর্ষিয়ান এই রাজনৈতিক নেতা বলছেন, তিনি নাকি তৃণমূল আর পছন্দ করেন না, ভোটে হারার পর থেকেই তিনি নাকি তৃণমূলের থেকে দূরত্ব তৈরি করেছিলেন। তৃণমূল দিয়ে নাকি আর কিছু হবে না।
শংকর বাবুর দাবি, এখন কংগ্রেস একমাত্র ভরসা।
বিজেপির সাথে লড়াই একমাত্র করতে পারবে কংগ্রেস। আর সেই কারণেই আবার ময়দানে নামতে চলেছেন তিনি,পুরনো জার্সি পড়ে।
তবে আনুষ্ঠানিকভাবে দিল্লিতে গিয়ে কবে আবার পুরনো পরিবারে তিনি যোগ দিতে চলেছেন তা এখনো নিশ্চিত হয়নি।
তবে ২০২৬ সালেই আনুষ্ঠানিকভাবে যে তা হতে চলেছে এমনটাই বার্তা দিয়েছেন সংকরবাবু।
কিন্তু প্রশ্ন একটাই “শংকর বাবু তৃণমূল শিবিরে চলে যাওয়ার পর শিলিগুড়ির কংগ্রেসের যারা এই দলটিকে সামলালো, তারা শংকর বাবুকে আবার মেনে নেবে তো? নাকি শংকর ফিরলে ভাঙবে শিলিগুড়ির কংগ্রেস?
সবটাই সময় বলবে।
