Friday, October 2, 2026
HomeBreakingপ্রতিবেশী দাদু কুপ্রস্তাব দিল নাতনিকে!

প্রতিবেশী দাদু কুপ্রস্তাব দিল নাতনিকে!

নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি ২ অক্টোবর:এক নাবালিকাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ, গ্রেফতার প্রতিবেশী।

কি পরিস্থিতি সমাজের!
কোন দিকে এগোচ্ছি আমরা?

প্রতিবেশী এক নাবালিকাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতের নাম বিজয় রায়। ধৃত শান্তিপাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে।

অভিযোগ, ওই নাবালিকা অভিযুক্ত বিজয় রায়কে ‘দাদু’ বলে ডাকত। সেই পরিচিতির সুযোগ নিয়ে অভিযুক্ত ওই নাবালিকাকে নানা ধরনের কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ। বিষয়টি নাবালিকা পরিবারের সদস্যদের জানালে তাঁরা নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার রাতেই অভিযান চালিয়ে বিজয় রায়কে গ্রেফতার করে। এরপর শুক্রবার তাঁকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments